মো. সিরাজুল হক সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের এসইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ ও এসএমই অ্যান্ড স্পেশালাইজড ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সিরাজুল হক ১৯৮৭ সালে ব্যাংক ইন্দোসুয়েজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এফএভিপি হিসেবে ঢাকা ব্যাংকে যোগদান করেন। এরপর ফিন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে ফয়সাল ইসলামী ব্যাংক অব বাহরাইনে কাজ করেন তিনি। ১৯৯৯ সালে পুনরায় ঢাকা ব্যাংকে ভিপি হিসেবে যোগদান করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সিরাজুল হক বিশ্বব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বিআইবিএম ও বিএমডিসি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টিং ম্যানুয়াল ও ইসলামিক ব্যাংকিং ম্যানুয়াল তার হাত ধরেই প্রণীত হয়। তিনি ঢাকা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ‘বেস্ট ম্যানুফ্যাকচারিং সেক্টর ফ্রেন্ডলি ব্যাংক-২০১৪’ হিসেবে পুরস্কার লাভ করেন। —বিজ্ঞপ্তি











