
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৮ এপ্রিল ২০২৩ শনিবার খুলনায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শিরোমনি এজেন্সি অফিসের উদ্যোগে উন্নয়ন সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, ইভিপি ও প্রশিক্ষক মোঃ মজিবুল মাওলা লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ও এজিএম মোঃ মাসুম আলী।
সভার সভাপতিত্ব করেন শিরোমনি এজেন্সী অফিসের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল্লাহ।












