গুলশানে লংকাবাংলা ফাইন্যান্সের শাখা উদ্বোধন

রাজধানীর গুলশানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে নতুন এই শখার উদ্বোধন করেন, লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালক আই ডব্লিউ সেনানায়ক ও মাহবুবুল আনাম, ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।