
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বোর্ডের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ে শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দীন জাফরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, শরিয়াহ কাউন্সিলের সদস্য প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের, সদস্য সচিব অধ্যাপক মাও. এবিএম মাছুম বিল্লাহ, সদস্য আলহাজ মো. ইসমাইল মিয়া, সদস্য ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সদস্য মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত ছাড়াও, কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












