
খোন্দকার জিল্লুর রহমান :
বিশ্বের কোন নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান হয়ে থাকলে প্রথমেই একমাত্র ড: মুহাম্মদ ইউনূসের নাম অবলিলায় সারাবিশ্ব স্মরন করে। যার সকারিস্মায় সম্প্রতি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদি সরকারের অর্থপাচার ও লুট করা ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাচিঁয়ে তুলছেন এবং নিয়ন্ত্রনে রেখেছেন দ্রব্যমুল্যের আকাশচুম্বি অবস্থান।
তার সরকার অত্যন্ত সুকৌশলে গত ৭ মাসে দ্রব্যমূল্যের যেভাবে লাগাম টেনে ধরেছেন তা দেশের সাধারন মানুষর নিকট প্রশংসার দাবিদার হয়ে উঠেছেন।

২০০ টাকার পেঁয়াজ এখন ৩৫/৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ এখন ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৪৫ টাকা।টমেটো মাত্র ১০/১৫ টাকা আলু ২০ টাকা প্রতি বছর রোজার সময় আসলে বেগুন হতো ১৫০/২০০ টাকা এবার বেগুন ২০/৩০ টাকা।বর্তমানে সাধারন মানুষের ভিতর দ্রব্যমুল্য নিয়ে কোন হাহাকার নেই। ঢাকাসহ সারা দেশের প্রন্তিক লেভেলের মানুষের কথা চিন্তাকরে ঢাকায় ৫০টি স্থানসহ টিসিবির মাধ্যমে সারাদেশে স্বল্পমুল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছেন।যার কারনে এই রমাজান মাসেও দেশের মানুষের ভিতর শান্তির সু-বাতাশ বয়ে যাচ্ছে। সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে












