
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুর। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়। স্থায়িত্ব মাত্র ২ সেকেন্ড।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে গাজীপুর-নরসিংদী এলাকায় ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মমিনুল হক।
এদিকে রাজধানীর উঁচু ভবনগুলোতে অবস্থানকারীদের কাছে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে। যারা নিচে ছিলেন তাদের অনেকেই কম্পন টের পাননি।












