তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পরিষদের ১৪৫তম সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পরিষদের ১৪৫তম সভা ১৬ আগষ্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় বাড়ী নং-২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য মিসেস তাহমিনা আফরোজ চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়াও মো: মাসুদুর রহমান বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও জরিরুল ইসলাম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত এবং খোরশেদ আলম খান গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে পুন-নির্বাচিত হন।