তারিক মোর্শেদ সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফিন্যান্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী তারিক মোর্শেদ ১৯৮৭ সালে ব্র্যাকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি প্রিন্সিপাল অফিসার হিসেবে সোস্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি ২০০৭ সালে ইন্ডাস্ট্রি বেজড বেস্ট ব্যাংক ম্যানেজার অ্যাওয়ার্ড অর্জন করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি











