ন্যাশনাল লাইফে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ মোটিভেশন ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে ঢাকা, নাগেট এরিয়া উদ্যোগে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ, মোটিভেশন ও ব্যবসা পর্যালোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন প্রতিষ্ঠানটির মাননীয় সিইও মোঃ কাজিম উদ্দিন।
অনুষ্ঠানে গ্রাহকসেবার ধারবাহিকতা ও আর্থিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে মোট ৩ কোটি ৫৬ লাখ টাকার বীমা দাবীয় চেক গ্রাহকদের হাতে হস্তান্তর করা হয় পাশাপাশি গত বছরে ব্যাবসায়িক সাফল্য ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ সফল বীমা কর্মীদের মাঝে বক্তব্যে সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন, ‘ন্যাশনাল লাইফ সবসময় গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সময়মতো দাবী পরিশোধ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কর্মীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বই আমাদের এগিয়ে দেওয়ার শক্তি। তিনি আগামী দিনে ডিজিটাল সেবা সম্প্রসারণ, দ্রুত দাবি নিষ্পত্তি ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এরিয়া ম্যানেজার, উন্নয়ন পুরস্কারকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা। বক্তারা ব্যবসা পর্যালোচনায় বিগত সময়ের অর্জন, চ্যালেঞ্জ এ ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন। মোটিভেশন সেশনে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও গ্রাহককেন্দ্রিক সেবার ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানটি সৌহাদ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনগুলোতে আরও শক্তিশালী দলগত কাজের মাধ্যমে প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।