
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন)। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বারভিডা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রস্তুতি পর্ব এবং নির্বাচন পরবর্তী সময়কালে জনাব তারেক রহমানের দায়িত্বশীল, দুরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ও সার্বিক কার্যক্রম সকলকে অনুপ্রাণিত করেছে বলে বারভিডা মনে করে।
তারেক রহমান দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের মাঝে ঐক্য এবং পুনর্গঠনের যে বার্তা দিয়েছেন তা জাতির জন্য বিশেষ তাৎপর্যময়। জাতীয় সংসদের বিরোধী দলসমূহের প্রতি তাঁর রাজনৈতিক সৌজন্য প্রদর্শনও অত্যন্ত প্রশংসনীয়।
নবগঠিত সরকার দীর্ঘদিনের অপশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্নীতি ও বিশৃঙ্খলা দমন এবং স্থবির অর্থনীতিকে গতিশীল করাসহ অন্যান্য অগ্রাধিকার গ্রহণে সুচিন্তিত ও
কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে বারভিডা আন্তরিকভাবে আশাবাদী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৩১ দফা রূপরেখার অন্যতম সড়ক, রেল, নৌ পথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা’ সম্পর্কিত ধারায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও সমনি¦ত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিএনপি’র পরিকল্পনা বারভিডাকে আশাবাদী করেছে। দেশের সড়ক পরিবহন খাতে ৪ দশকেরও বেশি সময় ধরে বিশ^সেরা প্রযুক্তির বাহন আমদানি ও সরবরাহ কাজে নিযুক্ত বারভিডা এক্ষেত্রে সরকারের সাথে নিবিরভাবে কাজ করতে আগ্রহী।
বারভিডা আশা করছে যে, জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার নিয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।











