
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালীতে Prime Islami Life Insurance Limited-এর কক্সবাজার কর্পোরেট জোনের উদ্যোগে “মৃত্যু দাবী চেক হস্তান্তর, প্রিমিয়াম মেলা ও সুধী সমাবেশ ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) শীলকূপ টাইমবাজারস্থ হাজী সুলতান আহমেদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় চিফ কনসালটেন্ট জনাব রহিম উদ্-দৌলা চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও জনাব মোঃ সামছুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. খোরশেদুল আলম চৌধুরী, এএমডি ও ইনচার্জ, কক্সবাজার কর্পোরেট জোন।
অনুষ্ঠানে গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং বীমা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মনোনীত সুবিধাভোগীদের হাতে মৃত্যু দাবীর চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং প্রিমিয়াম মেলার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কর্পোরেট জোনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।











