প্রাইম ব্যাংকের এসএমই ট্রেড ট্রানজেকশনে সেরা পুরস্কার অর্জন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এশিয়ার মধ্যে এসএমই ট্রেড ট্রানজেকশনের ক্ষেত্রে সেরা হিসাবে পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি সিঙ্গাপুরে তাদের ৪র্থ বার্ষিক ’ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম অ্যাওয়ার্ড-২০১৮’অনুষ্ঠানে এই পুরস্কার দেয়।
ওই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব ছাড়াও বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।