বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৭ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শেখ কবির হোসেন অদ্য ২৬শে ফেব্রুয়ারী, ২০১৮ ইং তারিখে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৭ লক্ষ টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন।উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ এবং ভাইস-প্রেসিডেন্ট জনাব এ কে এম মনিরুল হকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে জনাব মোজাফফর হোসেন পল্টু; জনাব নুরুল আলম চৌধুরী; জনাব মোঃ ইস্হাক আলী খান, পান্না; জনাব নাসির উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল জনাব নিশীথ কুমার সরকার উপস্থিত ছিলেন।