
খোন্দকার জিল্লুর রহমান :
যখনই তোমার কথা মনে পড়ে
কি বাঁধনে তুমি জড়ালে আমায়
যতবার ভাবি মরি লজ্জায়…
কোন কাজ,কোন কাজ হয়না সাধন
দু-চোখে রঙ্গ মাখা স্বপ্নগুলি
এক নিমেশেই ঝরে পড়ে…
যখনই তোমর কথা মনে পড়ে…
যে হাতে তোমার বরন মালা,
সে হাতে আবার বিষের জ্বালা
তাই একাকি দু-চোখে অশ্রু ঝরে….
যখন ই তোমার কথা মনে পড়ে…
স্বপ্ন যখন তোমায় নিয়ে করছে আনাগোনা
রইলে তুমি নিজের মত হয়ে অচেনা
ভাবনা গুলি মিলিয়ে যায় গভীর অন্ধকারে
যখন ই তোমার কথা মনে পড়ে…
আশার প্রদীপ জ্বালিয়ে মনে
হাত বাড়িয়ে তোমার সনে
কাটবে জীবন তোমায় আপন করে
যখন ই তোমার কথা মনে পড়ে…
শক্ত করে হাতটা ধর
মন থেকে সব আপন কর
ভালবাসা আছে শুধু তোমারই তরে
যখন ই তোমার কথা মনে পড়ে…












