খোন্দকার জিল্লুর রহমান :
বাসন্তি রঙ্গ শাড়ি পরে
মন বধুয়া হেঁটে যায়,
তার উথাল পাতাল শাড়ির আঁচল
এলো মেলো বাতাসে উড়ায়।
মিষ্টি হাসির তালে তালে
আবেগ ময়ী শরীর দোলে,
রূপের আগুন জ্বালিয়ে মনে
জড়িয়ে ধরি সঙ্গোপণে।

ফাগুন হাওয়া মনের মাঝে
মৃদু গতি বয়ে যায়,
আপন মনে এগিয়ে গেলেও
পেছনে ফিরে ফিরে চায়।
এলো মেলো কালো চুলে
মনের গতি রাঙ্গিয়ে চলো,
আপন মনে ভাল বাসলে
হৃদয়ে জাগে আশার আলো।
হাতদুটো দাও বাড়িয়ে এবার
ইচ্ছে জাগে জড়িয়ে থাকার,
মনের টানে ইচ্ছে সবার
জীবনটা কে গড়িয়ে নেবার।
তবুও যেন বারে বারে
বাসন্তি রঙ্গ শাড়ির পরে,
দৃষ্টি যেন জ্বালিয়ে মারে
ফাগুন আসলে বারে বারে।
———————–












