“মায়ের অজান্তে”


১৪/০৭/২০২১ইং

খোন্দকার জিল্লুর রহমান :-
আমার খাতার পাতায় পাতায় প্রতি কবিতায়
তোর কথাটি অজান্তে মা লেখা হয়ে যায়,
তুই যে আমার মা জননী শত জনম ধরে
তোকে নিয়ে কাব্য করি সারা জীবন ভরে।

তোর জঠরে জন্ম আমার বিন্দু বিন্দু জলে
জন্ম দিয়েই সুখ খুজলি মা ডাকব বলে,
আদর দিলি সোহাগ দিলি সাবধানতার মাঝে
নিজের সুখ বিলিয়ে দিলি সকাল দুপুর সাঁঝে।

আজব সময় কাটিয়ে ছিলি হাজার কথা বলে
কথার মাঝে জানিয়ে দিলি কেউ আসবে কোলে,
কষ্টের ভোঝা বয়েছিলি পেটে হারিয়ে নিজের সুখ
জন্ম দিয়ে হয়েছিলি খুশি দেখিয়ে আমার মুখ।

গর্বে থেকে যখন মেরে ছিলাম লাথি হয়েছিলি তুই খুশি
সুযোগ বুঝে যেন উল্টে-পাল্টে দু-হাতে মেরেছি গুষি,
তবুও তুমি রেখেছ পূর্ণ যতনে রেখে দিয়ে হাতছানি
মাতৃত্তের সুখ আর আনন্দে দশটি মাস একটুও ঘুমাওনি।

আমায় নিয়ে গল্প করে দিন কেটে যায় তোর
বুকের দুধ খাইয়ে দিয়ে কাটিয়েছিলি সন্ধ্যা থেকে ভোর,
ঘুম পাড়ানির গল্প শুনিয়ে কেটেছিল শৈসব কাল
বড় হওয়ার পরেও আমার ছিলি হয়ে মাথার ঢাল।

কষ্ট দিয়েছি যন্ত্রনা দিয়েছি তোকে রাখতে পারিনাই সুখে
সবকিছু ভুলে তবুও রেখেছ আমায় জড়ায়ে দু-হাতে বুকে।
আজো যেন মা বসে আছ সেই শুধুই আমার অপেক্ষায়
তোর কথাটি অজান্তেই মা লেখা হয়ে যায়……. ।
——————-***——————-