
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি জয়দেবপুর, গাজীপুর-এ ব্যাংকের ১১৬তম শাখার উদ্বোধন করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন।
এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি ইউনিট কমান্ডার, গাজীপুর জেলা, আলহাজ্ব মোঃ মহর আলী, এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, গৌতম প্রসাদ দাস, হেড অব অপারেশন্স ডিভিশন, স্বপন কুমার বিশ্বাস, হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস, সৈয়দ রফিকুল হোসেন এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
MTB opens its 116th Branch at Joydebpur, Gazipur
Mutual Trust Bank Limited (MTB) has recently inaugurated its 116th branch at Joydebpur, Gazipur. Md. Jahangir Alam, Mayor, Gazipur City Corporation, inaugurated the branch as the Chief Guest at the branch premises.
Among others, Alhajj Md. Mohor Ali, District Deputy Unit Commander, Gazipur District, Bangladesh Muktijoddha Sangsad, Goutam Prosad Das, Deputy Managing Director, Swapan Kumar Biswas, Head of Operations Division, Syed Rafiqul Hossain, Head of Dhaka Division Branches and Azam Khan, Group Chief Communications Officer of MTB along with dignitaries and leaders of local business associations, representatives from different strata and other senior officials of the bank attended the event.












