
গত ২৬ জানুয়ারি ২০১৯ রাজধানীর একটি হোটেলে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০১৯ (এমএবিসি ২০১৯) অনুষ্ঠিত হয়। এমটিবি’র চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান, খাজা নারগিস হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, রাশেদ এ. চৌধুরী, এম. এ. রউফ জেপি, মোঃ আব্দুল মালেক, মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক, গৌতম প্রসাদ দাস এবং তারেক রিয়াজ খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমটিবি’র সকল বিভাগীয় প্রধানগণ, সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ, এমটিবি’র দুইটি অঙ্গ-প্রতিষ্ঠান, এমটিবি সিকিউরিটিজ লিঃ এবং এমটিবি ক্যাপিটাল লিঃ-এর প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ, এই বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে এমটিবি’র শাখাসমূহের বিগত বছরের কার্যক্রমের উপর আলোকপাত করা হয় এবং কিভাবে ২০১৯ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়।
২০১৯ সালে এমটিবি’র প্রতিপাদ্য “এমটিবি শাইনিং” উন্মোচন করা হয় এই সম্মেলনে। এমটিবি’র চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ, তার বক্তব্যে, ২০১৮ সালে ব্যাংকিং খাতে সকল চ্যালেঞ্জ দৃঢ়তা ও সফলতার সাথে মোকাবেলা করার জন্য এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল সদস্যদের অভিনন্দন জানান এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে সকলকে সফলভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এমটিবি’র চেয়ারম্যান, গ্রাহকদের আস্থা অব্যাহত রেখে ব্যাংকটিকে সামনের দিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সারা দেশের সকল এমটিবি শাখা থেকে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের দেশব্যাপী শাখা বিস্তৃতির সামর্থের পাশাপাশি ‘এমটিবি থ্রি ভি’-কে কাজে লাগিয়ে এমটিবিকে সেরা মানের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি এ নতুন বছরের অগ্রগতির কৌশলসমূহ উপস্থাপন করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশন প্রধানগণ নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন।
“Mutual Trust Bank Ltd. (MTB) is a third generation private commercial bank, based in Dhaka, Bangladesh and has been adjudged as the Best Financial Institution of 2014 at the DHL-Daily Star Business Awards 2015. Earlier, MTB had also received the first-ever best “SME Bank of the Year” and best “Women Entrepreneurs’ Friendly Bank of the Year” by Bangladesh Bank and SME Foundation. MTB aspires to be one of the most admired banks in the nation and recognized as an innovative and client-focused company. With our current network of 114 branches, 100 Agent Banking Centers, 10 kiosks, 250+ modern ATMs, over 3,100 Point of Sales (POS) machines, located in prime commercial, urban and rural areas, MTB offers fully integrated real time Online Banking Services, Internet and SMS Banking to its clientele, through a dedicated Team of experienced Relationship Managers and Alternate Delivery Channels (ADC).”












