রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক সম্মেলন রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজে তৈরি গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওজন স্কেল, কিচেন সিঙ্কসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় আড়াই হাজার পরিবেশক সোমবার এ সম্মেলনে অংশ নেন।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তাকবির রহমান, জিএম (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।