রূপালী ব্যাংকের ৪০তম এজিএম অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে| রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ ১৯ জুলাই ২০২৬ রোববার হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা|
সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ সভায় উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম| এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য এ এইচ এম মঈন উদ্দীন বক্তব্য রাখেন|
সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়| আলোচ্যসূচিতে থাকা সব প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়|
এসময় পরিচালনা পর্ষদের সদস্য মো. আবু ইউসুফ মিয়া, এ বি এম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন| এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ সভায় অংশ নেন|
ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি এবং ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন|