শিরোনাম : অব্যক্ত যন্ত্রনা(দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৫০৩২০২৩ সকাল

খোলা আকাশটা কালো মেঘে ডেকে গেছে
মানবিক অনুভুতিগুলি সীমাহীন যন্ত্রনায় কাতরাচ্ছে
নৈতিক আবেদন আর বিবেকের কথাও ভেসে উঠেনা
পুরো সমাজের মাঝে বিরাজ করছে অব্যক্ত যন্ত্রনা
অনাকাঙ্খিত শক্তির প্রভাবে পুরো জাতি নিষ্পেষিত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

সভ্য সমাজ বন্ধী কেনো অসভ্যতার বেড়াজালে
ধিকৃত শক্তি সর্বত্র জেগে উঠছে মাথাছাড়া দিয়ে
অপসংস্কৃতির প্রেশন সর্বত্র ঘিরে ফেলেছে জাতিকে
তাদের অযচিত প্রভাবে কুলষিত সমাজ ব্যবস্থা
সংস্কৃতির মর্জাদা অপসংস্কৃতির কাছে পরাজিত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

নষ্ট মানুষ নষ্ট বিবেক আরো নষ্ট মানবতা
এরিসাথে জেগে উঠেছে নারীর বেপরোয়া নগ্নতা
শিক্ষীত সমাজে বিকৃত সাজের নেই কেনো সঙ্গত করন
তাদের পদে জল ঢালছে দেশের অযোগ্য প্রশাসন
অব্যাক্ত আক্ষেপে নিজের কাছে নিজেই পরাজিত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

পিশাচের দল সভ্য সমাজে করেছে প্রভাব বিস্তার
তাদের হাত থেকে কেউ কখনো পায়না সহজে নিস্তার
মুখে ছড়ায় নীতি কথা ভিতরে ভিতরে আঁটে দুরবিসন্ধি
জাতির ভাগ্যকে আজ করেছে নিজেদের নিয়মে বন্ধী
নীতিতে আপোষহীন লোক এখনো আছে শত শত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

ভাষাহীন মানুষের আর্তচিৎকার কানপেতে শোনা যায়
জাতির অধিকার হরন করে তারা নগ্ননিত্য করে বেড়ায়
বাকস্বাধীনতা আছে আজ শুধু তাদের মুখের ভাষায়
কোনকথা বলতে গেলে সন্ত্রাসী দিয়ে অত্যাচার করায়
ক্ষমতায় থাকার লোভে জাতিকে করেছে ক্ষতবিক্ষত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

উচ্ছিষ্ট প্রানীর দল সর্বত্র করে আছে ক্ষমতা দখল
সভ্য সমাজকে করেছে অদৃশ্য শিকলে আবদ্ধ
সুশিল সমাজ সুশিল ব্যক্তি হয়ে গেছে মনোবল শুন্য
দেবতার নিকট বৃথা আবেদনের নেই কোন মুল্য
তাদের তর্জন গর্জনের কাছে মনুষত্য হয় পরাজিত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

শিক্ষাকে করেছে তারা অনৈতিক ব্যবসার হাতিয়ার
স্বার্থ উদ্ধারে জ্ঞানপাপীদের স্থান আছে উপরে সবার
প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে করে অত্যাচার
জাতির ভাগ্য লুটেপুটে করেছে বিদেশে অর্থ পাচার
বিশ্বের কাছে জাতিকে অসম্মান করছে প্রতিনিয়ত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

ফ্যাসিবাদের বেড়াজাল থেকে মুক্তির উপায় নাই
নিয়মের পরিবর্তে অনিয়মেই করে নিয়েছে ঠাই
গুুম ক্ষুন হত্যায় নিজেদের বানিয়েছে সবথেকে ভিন্ন
দখলকৃত ক্ষমতার লোভ দেবতাকে করেছে জ্ঞানশুন্য
জাতির বিবেক অব্যাক্ত কষ্টে বেছে আছে অনবরত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।

বিচারহীনতার সাংঙ্কৃতি অপরাধকে করছে উৎসাহিত
অযচিত অর্থের লেনদেন বিচার কে করছে প্রভাবিত
দীপ্ত শপথে যারা নিয়েছে দেশকে শাসন করার কাজ
সততা আর ন্যায়নীতিবোদ তাদের কাছে তুচ্ছ আজ
অবাঞ্চিত ক্ষমতা ও কামনার জোয়ারে হয়েছে অবনত
বিবেকহীন যন্ত্রনায় তবুও করে আছে মাথা নত।