শোকাবহ ১৫ আগষ্ট

১৫ আগষ্ট ইতিহাসের দুর্বিসহ এবং নেক্কার জনক ঘটনা। হোক ৪৫ বছর তাতে কি ? শতবর্ষ পরে হলেও এর বাকি কুশিলবদের এনে তড়িৎ রায় কার্যকর করা উচিত। আমরা সেটাই চাই। অনেকের মতে এ রায় পুরপুরিভাবে কার্যকর করতে না পারলে এটা বর্তমান সরকারের অযোগ্যতা বলে প্রমানিত হবে। সেই সময় থেকে বর্তমান মেজর সিনহা হত্যাসহ কোন হত্যাকান্ডই বিচারবিহীন বা বিচারের রায় কার্যকর বিহীন থাকুক এটা আমরা আশা করি না। দলমত নির্বিশেষে হোক যে যত শক্তিশালি। দেশের প্রচলিত আইন আমির-ফকির সবার জন্যই সমান। এবার থেকে ১৫ আগষ্টের শ্লোগান হোক ঃ-
‘‘ দেশে নয় কোন বিচারবিহীন হত্যাকান্ড…
থাকবেনা কোন কার্যকরবিহীন ন্যায়দন্ড…’’
শোকাবহ ১৫ আগষ্টে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে খোন্দকার জিল্লুর রহমান এবং ‘অর্থনীতির ৩০ দিন’ পরিবার।