সন্ধানী লাইফের “ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বাংলামটরস্থ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সমগ্র বাংলাদেশ থেকে আগত সফল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের নিয়ে “ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা” অনুষ্ঠিত
হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শতাধিক মনিটরিং কর্মকর্তা এবং সফল জিএম (উ:), ডিজিএম (উ:), এজিএম (উ:), ইনচার্জগণ উপস্থিত ছিলেন।