সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর ১৬,৪৪,৪২৫/-টাকার চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক মোঃ চাঁন মিয়ার মেয়াদোত্তর বীমা দাবীর ১৬,৪৪,৪২৫/- টাকার চেক বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার এবং কোম্পানী সেক্রেটারী মিজানুর রহমান।