
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত পলিসি গ্রাহক মোশারফ হোসেন এর ১০ বছর মেয়াদী ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার বীমার মেয়াদোত্তর দাবীর ১৮,১২,৭৮৯/- টাকা হতে উৎসেকর কর্তন সাপেক্ষে বীমাদাবীর ১৭,৫৪,৫৭৭/- (সতের লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাতাত্তর) টাকার চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও জনাব মোঃ রফিক আহমেদ সহ কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান।












