
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
গত ৬ নভেম্বর ২০২১, শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল কাদির মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ও স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মকবুল হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ধসঢ়; উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত
ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী ও আলতাফ হোসেন ভুঁইয়াসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। সম্মেলনে ব্যাংকের সকল শাখার প্রধান, উপ- প্রধান এবং উপশাখার ইনচার্জগণ অংশ নেন।












