অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী এক বছরে ১’শ দ্বীপে ইকোটুরিজ্যম গড়ে তুলবে ভারত। দ্বীপগুলোর টেকসই উন্নয়নও এ প্রকল্পের আওতায় নিশ্চিত করা হবে। তবে এধরনের বিনিয়োগে আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপ প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পর্যটন কর্মকর্তা অমিতাভ কান্ত। বিজনেস স্ট্যান্ডার্ড
গত শুক্রবার এক বিনিয়োগ সম্মেলনে ভারতের নামিদামি হোটেল ও পর্যটন খাতের উদ্যোক্তারা যোগ দেন। পর্যটনের বিভিন্ন সুবিধার পাশাপাশি রোমাঞ্চকর খেলাধুলার ব্যবস্থাও থাকছে দ্বীপগুলোতে পর্যটন প্রকল্পে। আন্দামান ও নিকোবর দ্বীপে বেশকিছু সৈকত রিসোর্ট ও গাছের বাড়ি তৈরি করা হবে। দ্বীপগুলোতে বিভিন্ন রিসোর্টে থাকবে ৬’শ রুমের ব্যবস্থা। এধরনের প্রকল্প বাস্তবায় হবে সরকারি ও বেসরকারি উদ্যোগে। ইতিমধ্যে এধরনের ১০টি দ্বীপে এধরনের রিসোর্ট চালু হয়েছে। দ্বীপগুলোতে থাকবে সৌর বিদ্যুতে পরিচালিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট।












