ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২১তম বার্ষিক সম্মেলন গত ৩০ জানুয়ারী, ২০২১ ইং রোজ শনিবার, ১১-০০ ঘটিকায় ইন্টারকন্টিনেন্টাল, ১, মিন্টু রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি ও কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান আবদুল্লাহ্ আল মাহমুদ। কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মিয়া ফজলে করিম, এফসিএ সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে সানুগ্রহ মূল্যবান বক্তব্য রাখেন সর্ব এ,এইচ,এম, মোজাম্মেল হক, পরিচালক, মোঃ তাজুল ইসলাম, পরিচালক, সোয়েরা জহির, পরিচালক, শাহজাদী বেগম, পরিচালক, আবুল কালাম আজাদ, উর্ধ্বতন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান, স্থানীয় কার্যালয়, মিজানুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ, ইমাম গঞ্জ শাখা বক্তব্য রাখেন।
কোম্পানীর ব্যবসায়িক কর্মকান্ড পর্যালোচনার পর দেখা যায় যে, বিশ্বব্যাপি কভিড-১৯ মহামারীর কারনে ২০২০ সালের ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জিত হয়নি। তাই ২০২১ সালের জন্য নির্ধারিত লক্ষমাত্রা অর্জনে ও সফলতার জন্য জোর প্রচেষ্টা ও ভূমিকা রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদ্যাত্ত আহবান জানানো হয়।
পরিশেষে কো¤পানীর মূল্যবান গ্রাহক, শুভাকাঙ্খী, কর্মকর্তা ও কর্মচারী সকলের জন্য মঙ্গল কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।












