“স্বাধীনতার মুল্য কোথায়”

খোন্দকার জিল্লুর রহমান-
যে শিশুটা জন্মেছে আজ ঠিকানাহীন রাস্তার ধারে
যে শিশুটা বেড়ে উঠছে যতœহীন অপুষ্টি আর অনাদরে
যে শিশুটা পায়না খেতে খুধার জ্বালায় পেটটি ভরে
স্বাধীনতার মুল্য কি তার স্বাধীন দেশে জন্মের পরে।

যে ছেলেটা সকাল হতে বস্তা হাতে কাগজ কুড়ায়
যে ছেলেটা ডাষ্টবিনে পেটের ক্ষুদায় খাদ্য যোগায়
যে ছেলেটা দিনের বেলা রাস্তার পাশে জুতো সেলায়
স্বাধীনতার মুল্য কি তার স্বাধীনতা কাকে বুঝায়।

যে মেয়েটা সকাল থেকে বাসন মাঝে পরের বাসায়
যে মেয়েটা পেটের ক্ষুদায় নদীর ঘাঠে কাপড় কাচায়
যে মেয়েটা রাতের বেলা গতর বেচে অন্ন যোগায়
স্বাধীনতার মুল্য কি তার স্বাধীনতা কাকে বুঝায়।

যে ছেলেটা সকাল-সন্ধা ওয়ার্কসপে মেশিন চালায়
যে ছেলেটা হাতুড়ি দিয়ে তপ্ত লোহা নিত্য পিটায়
যে ছেলেটা লোহা পুড়ে দা কুড়াল আর সাবল বানায়
স্বাধীনতার স্বাধ যে কেমন স্বাধীনতা কাকে বুঝায়।

যে ছেলেটা ফাইল হাতে নিত্য দৌড়ায় তলায় তলায়
যে ছেলেটা চাকরির আশায় নিত্য আসে অফিস পাড়ায়
যে ছেলেটা কাজে গিয়ে কিল তাপ্পড় আর লাথি যে খায়
স্বাধীনতার স্বাধ যে কত স্বাধীনতার মুল্য কি পায়।

যে লোকটা কাস্তে হাতে সকাল বেলা মাঠেতে যায়
যে লোকটা কোদাল নিয়ে জমির মাঝে মাটি কাটায়
যে লোকটা নাঙ্গল টেনে শক্ত হাতে মাটি ছাটায়
স্বাধীনতার সুখটা যে কি স্বাধীনতা কাকে বুঝায়।

যে শ্রমিকটা রোদ্রে পুড়ে মাঠের মাঝে ফসল ফলায়
যে শ্রমিকটা দিনে রাতে উঝান শ্রোতে নৌকা চালায়
যে শ্রমিকটা পেডেল মেরে রাজ পথেতে রিক্সা চালায়
স্বাধীনতার সুখটা কি তার স্বাধীনতা কাকে বুঝায়।

যে ছেলেটা অসৎ পথে বিদেশেতে অর্থ পাঠায়
যে ছেলেটা দেশের স্বার্থে বিদেশ গিয়ে অর্থ জোগায়
যে ছেলেটা জীবনযুদ্ধে দেশ-বিদেশে মেধা খাটায়
স্বাধীনতার মুল্য কি তার স্বাধীনতা কাকে বুঝায়।

যে নারীটা অফিস মাঝে সমান কাজের মুল্য হারায়
যে নারীটা গৃহকাজে বিদেশ গিয়ে লাঞ্চনা পায়
যে নারীটা ধর্ষীত হয়ে বিনা দোষে জীবন হারায়
স্বাধীনতার স্বাধ যে কত স্বাধীনতার মুল্য কি তায়।

স্বাধীন ভাষার স্বাধীন দেশে নিয়ম নীতি নাইযে কাজে
নিজের ইচ্ছায় নিজের কাজে চলছে সবাই রাজার সাজে,
নীতিবাক্য ব্যায় করে আর পরের উপর প্রভাব খাটায়
সেই স্বাধীনতা হরন কারীই স্বাধীনতার অর্থ বুঝায়।
======================