“সখী তোর জলসা-ঘরে”

০১-০৮-২০২১ ইং

খোন্দকার জিল্লুর রহমান:-
সখী লো তোর জলসাঘরে আসছি একা একা
সকাল সন্ধ্যা মনটা ভরে পাইনা যে তোর দেখা।
থাকিস যে তুই সরাভি হাতে হয়ে কারো সাথী
মনের জ্বালা মিটিয়ে দিতে কাটিয়ে সারা রাতি।

হে ভৈরবী দাও মোরে আনি আছে যেটুকু বাকি
সূরা নাই পাত্র হাতে কাঁপিতেছে সাকি…
সুরের যাদুতে তানপুরা হাতে বাজিয়ে উত্তাল সুর
জীবনের স্বাধ উপভোগে আজ কাটিয়ে রাত দুপুর।

উত্তাল দেহে নাচিয়ে নাচিয়ে ভোগের নিত্য করা
জড়িয়ে জড়িয়ে সরাভি পিয়ে মাতিয়ে রাখিব ধরা।
নগ্ন দেহেতে রূপের জোয়ারে চোখ ধাঁধানো লাগে
আছে যত সুখ বিলিয়ে দিতে বড় স্বাধ মনে জাগে।

তপ্ত শরীর তপ্ত লাভা তপ্ত আগ্নেয় গীরী
আবারিত স্বাধ উপভোগে আজ রাখিয়া যুবতি নারী
দেয়ালের আয়না গুলোয় ফুটে উঠুক নগ্নছবি মাতিয়ে বেড়াই
সখি চলসনা তোর জলসা-ঘরে নিত্য করে বেড়াই।

তোর রঙ্গ মহলের রঙ্গ লীলা সাঙ্গ হবে যখন
নীল আলোর নেশার ভোল কেটে গেল তখন।
নিজেই বলি নিজের কাছে নেশার জীবনই ধন্য
ভোরের বেলা পকেট খোলা বিবেক যখন শূন্য…..।
———***———