
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ ও ইউএফএস ইকুইটি পাটনার্স লিঃ -এর মধ্যে ইউএফএসইপিএল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এর ট্রাষ্ট চুক্তি স্বাক্ষর সম্প্রতি রাজধানীর গুলশানস্থ ইউএফএস ইকুইটি পাটনার্স লিঃ প্রধান কার্যালয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধানী লাইফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
উক্ত ট্রাষ্ট চুক্তিতে ট্রাষ্টি হিসেবে স্বাক্ষর করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর পক্ষে নিমাই কুমার সাহা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ইউএফএস ইকুইটি পাটনার্স লিঃ -এর পক্ষে সৈয়দ হামজা আলমগীর-ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান এবং ইউএফএস ইকুইটি পাটনার্স লিঃ – চীফ ইনভেষ্টমেন্ট অফিসার মোঃ আব্দুল আলিম এসিএমএ, হেড অব অপারেশন মোঃ হাফিজুর রহমান রাজিব সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।












