
খোন্দকার জিল্লুর রহমান :-
ভালবাসা মানে সৃষ্টি সুখের উল্লাস
ভালবাসা মানে মনের সুপ্ত বাসনার প্রকাশ
ভালবাসা মানে সুস্থ্যতা ও আনন্দে বেছে থাকা
ভালবাসা মানে নির্মল জীবনের ছবি আঁকা।
ভালবাসা মানে জীবন সৃষ্টির অপুর্ব প্রয়াস
ভালবাসা মানে মানব মনে সুখের আবাস
ভালবাসা মানে সুখ অর্জনের অপুড়ন্ত আকাঙ্খা
ভালবাসা মানে মানুষ গড়ার সফল পরীক্ষা।

ভালবাসা মানে নিজেকে গড়ার অধম্য ইচ্ছা
ভালবাসা মানে সফলতার আগাম শুভেচ্ছা
ভালবাসা মানে ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলার আবাস
ভালবাসা মানে ঊজ্জীবিত জীবন গড়ার পূর্ণ আত্মবিশ্বাষ।
ভালবাসা মানে ব্যার্থ জীবনের পাওয়া স্বার্থকতা
ভালবাসা মানে নিজেকে কৌশুলি গড়ার সফলতা
ভালবাসা মানে জীবন সুখের জয়গান গাওয়া
ভালবাসা মানে বাধা অতিক্রম করে লক্ষে এগিয়ে যাওয়া।












