“উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেনিথ ইসলামী লাইফের জাতীয় বীমা দিবস পালন”


অর্থনীতির ৩০ দিন সংবাদ :
সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালন করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকতাগণ। প্রধান কার্যালয় ব্যানার ফেস্টুন দিয়ে সজানো হয়। কর্মকর্তাগণ বীমা দিবসের লোগো সম্বলিত টি-শার্ট পরিধান করে অফিস করেন। জেলা উপজেলা পর্যায়ে প্রতিটি অফিসের সামনে সীমিত পরিসরে নন-মুভমেন্ট রেলির আয়োজন করা হয়।