“প্যারাসুট জাস্ট ফর বেবি উপহার পেল সেরা রেকমেন্ডকারী মায়েরা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৬ এপ্রিল, ২০২২- নিরাপদ শিশু-পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে একটি রেকমেন্ডেশন ক্যাম্পেইন আয়োজন করে প্যারাসুট জাস্ট ফর বেবি। সম্প্রতি ক্যাম্পেইনের অংশ হিসেবে ৫০ জন সেরা রেকমেন্ডকারী মায়েদের কাছে উপহার পৌঁছে দিয়েছে ব্র্যান্ডটি। বছরজুড়ে চলবে এই রেকমেন্ডেশন ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা’র সাথে পার্টনারশিপ করে প্যারাসুট জাস্ট ফর বেবি। একটি ভিডিও বার্তার মাধ্যমে নিরাপদ শিশু-পণ্য ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন নাবিলা, যিনি সদ্যই মা হয়েছেন। তিনি নিজের বাচ্চার জন্য এই ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন বলে জানান এবং অন্যান্য মায়েদেরও ব্যবহারের পরামর্শ দেন। প্যারাসুট জাস্ট ফর বেবি’র পণ্য ব্যবহারকারী হাজারো মা সেই ভিডিওতে সাড়া দেন।
তারা অন্যান্য পরিচিত মায়েদের কমেন্ট সেকশনে ট্যাগ করেন এবং নিজ নিজ টাইমলাইনে ভিডিওটি শেয়ার করেন।
নিরাপদ শিশু-পণ্য ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং শিশুর ত্বকের সুরক্ষা নিশ্চিত করে মায়েদের দুশ্চিন্তা দূর করাই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। প্যারাসুট জাস্ট ফর বেবি ব্র্যান্ডের পণ্যগুলো অ্যালার্জি টেস্টেড, প্রাকৃতিক উপাদান এবং ১০০% নিরাপদ উপাদান দ্বারা তৈরি। এছাড়া ব্র্যান্ডটি ‘সেইফ কসমেটিকস অস্ট্রেলিয়া’ (এসসিএ) কর্তৃক মেইড-সেইফ সার্টিফিকেট পেয়েছে।
প্যারাসুট জাস্ট ফর বেবি’র পক্ষ থেকে উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে একজন মা বলেন, “আমি সবসময়ই প্যারাসুট অ্যাডভান্সড পণ্য ব্যবহার করেছি, তাই আমার এক বন্ধু যখন প্যারাসুট জাস্ট ফর বেবি’র পণ্য সম্পর্কে জানায়, তখন আমি নির্দ্বিধায় তা ব্যবহার করি। তবে ব্যবহারের পূর্বে পণ্যে ব্যবহৃত উপাদান এবং এটি অ্যালার্জি টেস্টেড, পিএইচ ব্যালেন্সড ও প্যারাবেনমুক্ত কিনা তা যাচাই করে নেই। এমনকি আমার বাচ্চারও পণ্যটি পছন্দ হয়। তাই বাচ্চার সুরক্ষা নিশ্চিতে আমি নিয়মিত প্যারাসুট জাস্ট ফর বেবি প্রোডাক্ট ব্যবহার করি এবং নিশ্চিন্তে অন্যান্য মায়েদের এটি ব্যবহারে পরামর্শ দেই।” তিনি আরও বলেন, “প্যারাসুট জাস্ট ফর বেবি’র পক্ষ থেকে উপহার পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। এমন একটি চেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় প্যারাসুট জাস্ট ফর বেবিকে অসংখ্য ধন্যবাদ, কারণ শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে মায়েরা কতটা চিন্তিত থাকেন তা আমি বুঝি। তাই সকল মায়েদের প্রতি আমার পরামর্শ, শিশুর যত্নে ব্যবহার করুন প্যারাসুট জাস্ট ফর বেবি।”
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “প্যারাসুট জাস্ট ফর বেবি সর্বদা শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে চেষ্টা করে। শিশুর যত্নে মায়েরা সর্বোচ্চ গুরুত্ব দেয় নিরাপদ পণ্য বাছাইয়ের ক্ষেত্রে এবং তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণ করায় সকল মায়েদের ধন্যবাদ।আমরা আনন্দিত যে এই ক্যাম্পেইনের মাধ্যমে, শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে পণ্য নির্বাচনের সুবিধার জন্য মায়েরা
একটি প্ল্যাটফর্ম পেয়েছে এবং পরিচিত অন্য মায়েদের শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে নানান পরামর্শ দিয়ে এবং নিরাপদ পণ্য রেকমেন্ড করে সাহায্য করতে পারছেন।”
ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ভিজিট করুন ‘জাস্ট ফর বেবি বাংলাদেশ’-এর ফেইসবুক পেইজ, অনলাইন ভিডিও ক্যাম্পেইনটি (ওভিসি) শেয়ার করুন, ক্যাপশনে পরিচিত মায়েদের ট্যাগ করুন, পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে নাবিলা’র ওভিসি’র কমেন্ট সেকশনে শেয়ার করুন। অথবা, প্যারাসুট জাস্ট ফর বেবি ফেইসবুক পেইজের ইনবক্সে স্কিনশট শেয়ার করেও ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। যারা সর্বোচ্চ মায়েদের ট্যাগ করবেন তারা পাবেন আকর্ষণীয় উপহার এবং
প্যারাসুট জাস্ট ফর বেবি অফিশিয়াল পেইজের ফিচার হওয়ার সুযোগ।
ভিডিও ক্যাম্পেইনটি দেখতে ক্লিক করুন: https://fb.watch/b9P60CpL_r/ ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে-
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে। সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড
ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া ও নেপালে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি মুনাফার ১% করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অক্ষমতা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।