
খোন্দকার জিল্লুর রহমান :
একসাথে সদ্য জন্ম নেয়া নারায়ণগঞ্জের তিন ভাইবোন ‘স্বপ্ন-পদ্মা-সেতুকে’ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তা নিয়ে তিন নবজাতকের ঘরে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। শুভেচ্ছা বার্তার সঙ্গে নিয়ে এলেন এক ভরি করে তিনটি পৃথক সোনার চেইনসহ ফুল ও ফল।












