

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
স্বপ্নগুলি এখন আর দু-চোখের কোনে ধরা দেয় না
অদৃশ্য একটা শক্তি যেন আচমকা এসে
হাতছানি দিয়ে ডাকে
বুঝতে পারি না বুঝাতে পারি না,
অবচেতন মনে জীবনের ছবি আঁকে।
হাত দুটো যখন বাড়িয়ে দেই
মনের অজান্তে তোমার ছবি ভেসে উঠে সম্মুখে
কি বাঁধনে তুমি দু-হাতে জড়ালে আমায়
দুঃস্বপ্নেরা চুপি চুপি এসে বারে বারে অশ্রু ঝরায়।
মায়াবি অরন্যে একাকি তোমার এখন নিরব বসবাস
দুর্বা ঘাসের মাথায় এক বিন্ধু শিশির হয়ে
ভোরের সূর্যালোকের মাঝে
আলোক বিচ্ছুরিত করো আমার দু-চোখে
নিবৃত যতনে মুছে যাওয়া দিনগুলি ফিরে পেতে চাই।
হারায়ে অশ্রু সজল চোখে বেদনায় রাঙ্গিয়ে থেকে
বিহনে বিড়াম্বনায় হত বিহব্বল মৌন ভাসনায়
স্বপ্ন সাধনার অফুড়ন্ত ভালোবাসার পুর্ণতায়
রঙ্গিন স্বপ্নের কল্পনাগুলি একে একে পালিয়ে বেড়ায়।
নিঃশব্দে নিরবে নির্বিকারে শতত সাধনার মাঝে একান্তে
হৃদয় হরন করে বসে আছো নিবৃত্ব সাজে
রেখেছ অন্তরের অন্তকরনে
তোমার অফুড়ন্ত আকাঙ্খার দৃষ্টি যেনো আজ
অতৃপ্ত সাধনার রঙ্গিন সাজে ভালোবাসায় সাজিয়ে রেখেছ।
ভুলতে পারিনা কখনো প্রতি পদে পদে প্রতিটি কাজে
হারায়ে খুঁজি যখন নিরবে নিবৃত্বে একান্তে
স্বপ্নের বাঁশি বাজিয়ে এসে ধরা দাও যেনো মন-মনান্তে
দুঃপ্নগুলি পালিয়ে যায় উদাসি হাওয়ায় মনের অজান্তে।











