অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৩২ আসনের একটি বাস নিয়ে নিজস্ব পরিবহন পুল উদ্বোধন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। মঙ্গলবার বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত ফিতা কেটে এই পরিবহন পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রথম পর্যায়ে একটি বাস পুলে সংযুক্ত করা হয়েছে। ৩২ সিটের বাসটি ক্রয় করতে মোট খরচ হয়েছে ২১ লাখ টাকা, যার সম্পূর্ণ ব্যয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন থেকে।”
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, রেজিস্ট্রার নিয়াজ মোহাম্মদ খান, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) এজাজ আফজাল বীরপ্রতীকসহ ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।












