৮ নভেম্বর শুরু হচ্ছে এফআইসিসিআই’র ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২১ অক্টোবর, ২০২৩- শনিবার ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষ্যে আগামী ৮-৯ নভেম্বর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ ’৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩-এর আয়োজন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন ।
আজ (২১ অক্টোবর, শনিবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফ্ল্যাগশিপ মেগা-ইভেন্টের ঘোষণা দেওয়া হয়। আসন্ন এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরেভার ফিউচারস্ ফরওয়ার্ড’।
এই আয়োজন সম্পর্কে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআই-এর ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সাথে দেশের বিনিয়োগ-বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এই আয়োজনে।” দ্বোধনকালে, প্রধানমন্ত্রী এফআইসিসিআই-এর গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন বলে তিনি জানান।
বিনিয়োগ মেলা প্রসঙ্গে এফআইসিসিআই-এর পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, “দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য বিনিয়োগ মেলা দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার,থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশিয় সফল কর্পোরেট কর্মকর্তাবৃন্দসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন।”
তিনি আরও বলেন, “আমরা ‘গ্রিন ভ্যাল্যু চেইন” এবং “ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১” বিষয়ের ওপর দুটি প্ল্যানারি সেশনের আয়োজন করছি, যেখানে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত উপস্থাপন করবেন।
ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, “বিডা দীর্ঘসময় ধরে ফআইসিসিআই-এর সাথে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, এফআইসিসিআই-এর এই মেগা-ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, “বৈদেশিক বিনিয়োগ যেকোন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারও সর্বদা একে স্বাগত জানিয়ে আসছে। এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।”
এফআইসিসিআই-এর সহ-সভাপতি স্বপ্না ভৌমিক; নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির সহ অন্যান্য বোর্ড অব ডিরেক্টরস এবং বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এফআইসিসিআই সম্পর্কে- বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ চেম্বার দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ১৯৬৩ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। একটি শীর্ষস্থানীয় চেম্বার হিসাবে এফআইসিসিআই বাংলাদেশের ২১টিরও বেশি খাতে বিশ্বের ৩৫টি দেশজুড়ে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করে। ছয় দশকের এই অনন্য যাত্রায় চেম্বারের ২০০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান সরকারের অভ্যন্তরীণ প্রায় ৩০% রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বাংলাদেশে ।
৯০% এর বেশি অভ্যন্তরীণ এফডিআই-এর প্রতিনিধিত্ব করছে। এফআইসিসিআই-এর সদস্য প্রতিষ্ঠানগুলো
সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণে কাজ করছে এবং সামাজিক কল্যাণে অবদান রাখে দেশের উন্নয়নে কাজ করছে।