
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গ্রাহক সুরক্ষা ও অভিযোগ
প্রতিকার কমিটির সভা ১৪ জানুয়ারি (রবিবার) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সেক্রেটারির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভাপতি মোস্তফা
আজাদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান
পৃষ্ঠপোষক ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ জসিম
উদ্দিন।
সভায় অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও গ্রাহক
সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সদস্য ড. আহমেদ আল ওয়ালী, সরওয়ার
হোসেন এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। এছাড়াও
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-
সভাপতি মোঃ আমিন হেলালী, কোম্পানির পরিচালক চৈতন্য কুমার দে, মোঃ মনির
হোসেন এবং শেয়ারহোল্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী।
গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভায় সর্বমোট ০৪টি মৃত্যু দাবি ও ১৬
টি স্বাস্থ্য বীমা দাবি অনুমোদন করা হয়।












