প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১৯জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। পরিচালক আলহাজ¦ খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো: সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, মো: মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামাল উদ্দিন, হাসিনাতুন নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানীর উপদেষ্টা মোঃ রেজাউল করিম, মুখ্যনির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), মেজর সাদাত মো: মুসা পিএসসি (অব:) এ্যাডমিন এন্ড এইচ আর, চীফ ফিনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, এফসিএ কোম্পানীসচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসসহ আরো অনেকে অংশ গ্রহণ করেন। এই বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন। সভায় শেয়ারহোল্ডারদের ২০২৪ সালের জন্য ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার অনুমোদন করা হয়।
প্রগতি ইন্স্যুরেন্স কর্তৃক ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার ঘোষনা ।
প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১৯ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত। সভায় শেয়ারহোল্ডারদের ২০২৪ সালের সমাপ্ত বছরের হিসাব বিবেচনার জন্য ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। পরিচালক আলহাজ¦ খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো: সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, মো: মুসফিকুর রহমান, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামাল উদ্দিন, হাসিনাতুন নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানীর উপদেষ্টা মোঃ রেজাউল করিম, মূখ্যনির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), মেজর সাদাত মো: মুসা পিএসসি (অব:) এ্যাডমিন এন্ড এইচআর চীফ ফিনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, এফসিএ, কোম্পানীসচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসহ আরও অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৩৯তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হন। তারা তাদের মতামত জানান এবং ই-ভোটিং এর মাধ্যমে প্র¯তাবিত আলোচ্যসূচী সমুহের অনুমোদন করেন।
২০২৪ সালে কোম্পানী গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৫০ কোটি টাকা। উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয় হয় ৫৫ কোটি টাকা। মোট দাবী পরিশোধের পরিমান ৫২ কোটি টাকা। মোট সম্পদের পরিমান দাড়িয়েছে ৫৯৯.৫১ কোটি টাকা।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭% ডিভিডেন্ড ঘোষনা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানীর সকল ¯তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা।
কোম্পানীসচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
৩৯তম সাধারন সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানীর কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব।