শিরোনাম: “নেতার হাট বাজার” (দুষ্টি কলম)

কলমে: খোন্দকার জিল্লুর রহমান
তারিখ: ১৯ / ০৮ / ২০২৫ সকাল

হাট-বাজারে অনেক নেতা
নেতার নেইকো শেষ
দলে দলে করছে তারা
হাজার সমা-বেশ।

দিনে দিনে নেতার মিছিল
হয়েছে অনেক ভারী
ঘরে বাইরে সব জায়গাতেই
নেতার ছড়াছড়ি।

উন্নয়নের নামে সবাই
করছে চাপাবাজি
হালুয়া রুটি পেলেই তারা
সবকিছুতেই রাজি।

অকাম কুকাম যাহাই বল
কিচ্ছুতে নেই মানা
শির উঁচিয়ে বলবে শুধু
সবই মোদের জানা।

দিনে রাতে করছে তারা
নারি কেলেঙ্কারি
পড়া লেখা ছেড়ে দিয়ে
ঘুরছে বাড়ি বাড়ি।

হাজার নেতা পদে পদে
নেতার সমাবেশ
দুর্নীতি আর লুটপাটে তাই
দেশটা করলো শেষ।