
বিশেষ প্রতিবেদক :
একক এবং যৌথ অসংখ্য গ্রণ্হের রচয়িতা বাংলাদেশের একজন স্বনামধন্য প্রখ্যাত প্রতিবাদী কবি, কথাসাহিত্যিক, সব্যসাচী লেখক, অর্থনীতির ৩০ দিন (ম্যাগাজিন) এবং সময়ের অর্থনীতি পত্রিকার সম্পাদক প্রকাশক, খোন্দকার জিল্লুর রহমান সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম সাহেব এর সাথে একাডেমির নিজস্ব অফিস কক্ষে এক মনোরম পরিবেশে লেখকের বহুল প্রচারিত ও আলোচিত চারটি (৪) একক কাব্যগ্রন্থ উপহার হিসেবে মহাপরিচালকের হাতে প্রদান করেন….।একইসাথে সাথে লেখকের সম্পাদিত ও প্রকাশিত অর্থনীতির ৩০ দিন (ম্যাগাজিন) মে এবং জুলাই ২০২৫ সংখ্যাসহ।
আলোচিত কাব্যগ্রন্থ চারটি হল :–
১। স্মৃতির ঝরা পাতা (কবিতার বই)
২। শ্রাবণের মেঘ (কবিতার বই)
৩। প্রতিবাদের প্রতিধ্বনি (প্রতিবাদী কবিতার বই)
৪। যে কথা হয়নি বলা (ছোটগল্পের বই)













