
বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি মুখ্য নির্বাহী কর্মকর্তা, সেনা ইন্স্যুরেন্স পিএলসি
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রমকে সফল করতে হলে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে। শুধু স্থানীয় আইন মানলেই চলবে না, আমাদেরকে এফএটিএফ এবং আন্তর্জাতিক অ্যান্টি মানিলন্ডারিং নীতিমালার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
বাংলাদেশের বীমা খাত যদি আন্তর্জাতিক অ্যান্টি মানিলন্ডারিং মানদন্ডে কাজ করে, এতে করে বিদেশি বিনিয়োগও সহজ হবে। কোম্পানির ভেতরেই মানি লন্ডারিং রিস্ক চিহ্নিত করা গেলে তা বাইরে ছড়িয়ে পড়বে না।










