রাশেদ আমান সোনালী লাইফের নতুন এএমডি

রাশেদ আমান সম্প্রতি পদোন্নতি পেয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্বও পালন করবেন। এর আগে তিনি সোনালী লাইফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও ছিলেন।
ডিএমডি ও সিএফও হিসেবে রাশেদ আমানের দায়িত্ব পালনকালে সোনালী লাইফ বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ইআরপি-ভিত্তিক, ট্রান্সপারেন্ট অনলাইন ও ডিজিটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পরিণত হয়। তার গতিশীল চিন্তাধারা ও সঠিক নেতৃত্ব কোম্পানিটির অগ্রযাত্রায় সহায়ক হয়েছে। কোম্পানির এজেন্ট ও গ্রাহক এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পলিসি সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন ও পলিসি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে রাশেদ আমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে স্নাতক ও মাস্টার ডিগ্রি অর্জনকারী রাশেদ আমানের রয়েছে অর্থ ও ব্যবস্থাপনা বিষয়ে কাজ করার ১৫ বছরের অভিজ্ঞতা। বিজ্ঞপ্তি