ট্রাস্ট ইসলামী লাইফের ডিএমডিদের মাসিক ব্যবসা উন্নয়ন সভা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৫ ইং, রবিবার ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের নিয়ে মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন ।
এছাড়াও কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মিজান, পারভেজ সাজ্জাদ, জাকির হোসেন, মোঃ নুর ই আলম, মোঃ শামসুদ্দীন, মোহাম্মদ খায়রুল মোমিন, আলেয়া আক্তার রুমা ও কামরুল হাসান খন্দকার সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা উক্ত সভায় উপস্থিত ছিলেন।