
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৫ সফল করার লক্ষ্যে (মিরপুর-১, মিরপুর-১৩ ও গনকবাড়ী শাখা কার্যালয়) এর জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিচালক শাফাফ রহমান সাদ, কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন কোম্পানীর মিরপুর-১, শাখা কার্যালয় এর প্রতিনিধি এ্যাডভোকেট ফারুক আলম জেনারেল ম্যানেজার (উঃ)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোঃ মিজানুর রহমান কবির জেনারেল ম্যানেজার (উঃ)- মোঃ জাহাঙ্গীর আলম ডেপুটি জেনারেল ম্যানেজার (উঃ)-সহ মিরপুর-১, মিরপুর-১৩, গনকবাড়ী ও সাভার শাখা কার্যালয় এর সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ সহ প্রধান কার্যালয় এর মোঃ ফজলুর রহমান এসভিপি, মোঃ দুলালুজ্জামান আকন্দ – ভিপি, মোসাম্মৎ ইসমতারা – ভিপি ও ভিপি ও জনাব মিজানুর রহমান, হেড অব উন্নয়ন প্রশাসন বিভাগ উপস্থিত ছিলেন।মিজানুর রহমান, হেড অব উন্নয়ন প্রশাসন বিভাগ উপস্থিত ছিলেন।












