
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে 12th ICSB National Award-2024-এ Silver Awardঅর্জন করেছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ। উল্লেখ্য যে, সন্ধানী লাইফ দ্বিতীয়বারের মত এই অধিৎফ অর্জন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ বশির উদ্দিন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লুৎফে সিদ্দিকি, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
কোম্পানীর চেয়ারম্যান মজিবুল ইসলাম ও কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এওয়ার্ড টি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব, বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় সচিব মাহবুবুর রহমান। এছাড়াও বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইঁয়াসহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও সন্ধানী লাইফ এবং আইসিএসবি’র উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












