ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি’র শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের পূবাইলে নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীরের সভাপতিত্বে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, মুখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৫ পঞ্জিকা বছরে কোম্পানির ব্যবসায়িক কর্মকান্ড বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান অতিথি সাহিদা আনোয়ার তার বক্তব্যে কোম্পানির বর্তমান ও সম্ভাব্য গ্রাহদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদেরকে উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা উন্নয়নের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বীমা ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ যত্নশীল এবং উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর তার বক্তব্যে কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক দিকের উপর আলোকপাত করে বীমা ঝুকি সম্পৃক্ত নানা বিষয়ের উপর উপস্থিত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।