পারফরম্যান্স ও সুশাসন প্রতিষ্ঠায় আইডিআরএ অ্যাওয়ার্ড মনোনীত ১৩ বীমা কোম্পানি, প্রশ্নবিদ্ধ মেটলাইফ

খোন্দকার জিল্লুর রহমান :
পারফরম্যান্সে স্বীকৃতি ও সুশাসন প্রতিষ্ঠায় আইডিআরএ অ্যাওয়ার্ডে মনোনীত হল ১৩ বীমা কোম্পানি। বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো পারফরম্যান্সকারী প্রতিষ্ঠানগুলোর অবদানকে স্বীকৃতি দিতে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রবর্তন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।কিন্তু মেটলাইফ কে প্রথম স্থান করে দেয়ায় আইডিআরএ প্রশ্নবিদ্ধ!!
১৮ জানুয়ারি ২০২৬ রোববার আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, কর্তৃপক্ষের ১৯২তম সভার সিদ্ধান্তের আলোকে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন, আর্থিক শৃঙ্খলা ও বিভিন্ন সূচকে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পুরস্কারের জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে।
আইডিাআরএ’র প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তরের সময়সূচি ও কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।
নন-লাইফ বীমা খাতে প্রথম স্থানে রয়েছে প্রগতি ইন্সুরেন্স পিএলসি, দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন; তৃতীয় হয়েছে রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি; চতুর্থ স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স পিএলসি আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্সুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
লাইফ বীমা খাতে প্রথম স্থান স্থানে রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ); দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; তৃতীয় হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; চতুর্থ স্থানে রয়েছে জীবন বীমা কর্পোরেশন আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
এখানে একটা বিষয় বিশেষ করে উল্লেখ না করলেই নয় যে, লাইফ বীমা কোম্পানির ক্ষেত্রে এই এওয়ার্ড প্রবর্তন করার বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাদের নিজেদের দুরদর্শীতার প্রমান দেখাতে পারেন নাই বলে প্রমাণিত হয়। আইডিআরএ বীমা্ খাতে পারফরম্যান্সে স্বীকৃতি ও সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে দেশী এবং বিদেশি কোম্পানির সাথে নিজেদেরকেও গুলিয়ে ফেলেছেন। এখানে দেশীয় কোম্পানি পারফরম্যান্সের ক্ষেত্রে বিদেশি কোম্পানি পারফরম্যান্সকে একসাথে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা উচিত হয় নাই।যেখানে পারফরম্যান্স যাচাই বাচাই এর ক্ষেত্রে দেশীয় কোম্পানি দেশীয় হিসেবে আর ফরেন কোম্পানি ফরেন হিসেবে উল্লেখিত দেওয়া উচিত ছিল। অর্থ্যাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক্ষেত্রে তাদের দুরদর্শীতার প্রতিফলন ঘটাতে পারেন নাই বলে অনেকেই এটাকে ভিন্ন চোখে দেখেছেন।
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ) কে প্রথম স্থানে স্থান করে দেয়াকে খাত সংশ্লিষ্ট বেশিরভাগ লোকেই মেটলাইফের সাথে আইডিআরএ’র স্বার্থ হাসিলসহ গোপন লেনদেনের ব্যাপারকেও আলোচনা থেকে বাদ দেন নাই। অনেকে আবার বিদেশি কোম্পানিকে বাদ দিয়ে দেশীয় কোম্পানির পারফরম্যান্সকে প্রাধান্য দেয়ার পুন: বিবেচনার জন্য আইডিআরএ’র প্রতি দৃষ্টিপাত করেন।