

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০৮০২২০২৬ ভোর
রাষ্ট্রের আকাশে আবার কেনো
হায়েনার কালো আভা,
পুরোনো সেই লেবাস পরা
কাল নাগিনির থাবা।
প্রশাসনের নেই কো শাসন
লুটেরা ক্ষমতা চাই,
তাদের বুকে দ্রোহের অনল
নিত্যই খুঁজে পাই।
চাওয়া পাওয়ার অনেক পরাক
জমিয়ে রেখে বুকে,
ন্যায়-নীতিবোধ ধ্বংস করে
বিবেক মরে শোকে।
স্বাধিন রাষ্ট্রে এবার তোমারা
নগ্ন স্বভাব থামাও,
উলঙ্গ এই রাষ্ট্রে আবার
পেটোয়া দল নামাও।
দিন বদলের আওয়াজ তুলে
সমাজ টাকে সাজাও,
এরই সাথে জাতির মাঝে
অগ্নি ঘন্টা বাজাও।
সার্ব-ভৌমত্ব হুমকিতে আজ
প্রতিরোধে নেই বাধা,
অর্জিত সেই স্বাধিনতা আজো
হুমকির মুখে সদা।
বিকিনি পরা রাষ্ট্র তোমার
নগ্ন রাইফেল থামাও,
স্বিয় অধিকার চাইলে কেন
পোশাকি হায়না নামাও।
বেহায়া শসনে বারবার খুঁজি
স্বনির্ভরতার চাবি,
ঘুমন্ত জাতি সজাগ না হলে
আদায় হয়না দাবি।












